Dhaka ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা তালায় অসুস্থ গৃহবধূ ধর্ষন মামলায় কাশিমনগরের অনুপম ও শিপ্রা বিশ্বাস নামে দুজন গ্রেফতার  তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ  তালায় এক রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি! সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু তালায় মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৬ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে সাতক্ষীরায় ঘুষ ছাড়া সেবা মিলত না নায়েব শর্মিষ্টার অফিসে দেখাতেন উদ্ধর্তন কতৃপক্ষের দাপট! তালায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত!

মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৪ সময় দেখুন

সাতক্ষীরার তালায় যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দিয়েছেন ৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা।

রোববার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন রেজা ফুটবল একাদশের উপদেষ্টা সার্জেন্ট আব্দুর রহিম, টিম ম্যানেজার মোঃ আফজাল হোসেন, সার্বিক পরিচালনায় আব্দুল্লাহ খাঁ, দায়িত্ব পালনকারী আঃ রহমান (রাজা), সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়রা।

জার্সি বিতরণকালে আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা বলেন, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি বিভিন্ন এলাকায় খেলাধুলার সামগ্রী বিতরণসহ যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করছেন।

তিনি আরও বলেন, “মাদককে করি বর্জন, খেলাধুলায় গড়ি সুন্দর জীবন।”

Tag :
জনপ্রিয় পোস্ট

মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা

মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা

আপডেটের সময়: ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬