
তালা সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, ও সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু,
ও সাংগঠনিক সম্পাদক মাছুম রানা সবুজকে মনোনীত করায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে তালা উপজেলা যুবদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তালা ডাকবাংলো চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিতে তালা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে কমিটি অনুমোদন ও দায়িত্ব প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি তালা উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন
র্যালিটি তালা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদল কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ডেক্স রিপোর্ট 
















