Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৪৫০ সময় দেখুন

সুন্দরবনের উপকূলীয় খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। পরে স্থানীয় যুবক ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে মাছ ধরার জন্য খোলপেটুয়া নদীতে জাল ফেললে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) দুপুরে কচ্ছপটি জেলের জালে ধরা পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার (১৩ জুন) স্থানীয় যুবকরা জেলের বাড়িতে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন। পরে সিপিজি সদস্যদের সহযোগিতায় কচ্ছপটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া স্টেশনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। কচ্ছপটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটি ঠিক কোন প্রজাতির কচ্ছপ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, কচ্ছপটির প্রজাতি শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ও সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগে বিরল প্রাণীটি নিরাপদে বন বিভাগের হেফাজতে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

আপডেটের সময়: ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬