
তালায় অসুস্থ গৃহবধূকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে এবং জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তালা থানায় ৩ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক এবং
ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
শনিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। এরআগে, চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাসে খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রাম থেকে এক অসুস্থ গৃহবধূকে (৪০) গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার তালায় এনে এক নারীর সহযোগীতায় অজ্ঞাত দুই যুবক রাতে একাধিকবার ধর্ষন করে।
এঘটনায় পরদিন ১৪ আগস্ট ধর্ষণের শিকার ঐ নারী বাদি হয়ে তালা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হওয়ার পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকা এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাত ৩ জনের নাম পরিচয় সনাক্ত করা হয়।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িত থাকায় পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে দেবব্রত বিশ্বাসের পুত্র অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং একই গ্রামের শিপ্রা বিশ্বাস (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার (১৬ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
আটক অনুপম পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে তালতলা কমিউনিটি ক্লিনিকে এবং শিপ্রা বিশ্বাস মাহামুদকাঠি এলাকার একটি এনজিওতে চাকরি করে বলে জানাগেছে।
ডেক্স রিপোর্ট 
















