Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বৃক্ষরোপণের মধ্য দিয়ে শিরাশুনি খাল খনন ও পাইপ স্থাপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব তালায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ সাংবাদিক হাফিজুর রহমান সভাপতি ও সাংবাদিক আতাউর রহমান সহ-সভাপতি নির্বাচিত, তালা উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে অভিনন্দন তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত তালা উপজেলা বিআরডিবি পরিদর্শক নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এবার বিলাসবহুল বাড়ি নিয়েও আলোচনা (পর্ব–২) খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় জামায়াতের লিফলেট বিতরণ তালা উপজেলা বিআরডিবি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ (পর্ব-১) সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ থাকলেও নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? (পর্ব–১)

তালায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ

  • শামীম খান
  • আপডেটের সময়: ১১:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩২ সময় দেখুন

সবুজ ও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সারা দেশে চলমান বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে তালা উপজেলার শহীদ কামেল মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ১৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা। সভাপতিত্ব করেন শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

বক্তব্য দিতে গিয়ে বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুনঃ  বৃক্ষরোপণের মধ্য দিয়ে শিরাশুনি খাল খনন ও পাইপ স্থাপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাধারণ সম্পাদক কাজী ইরিন বলেন, “বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজ ও পরিবেশের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সহ-সভাপতি সুমন ইসলাম, সহ-সভাপতি সুরভী সাদিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহিনী আক্তার প্রীতি, নারী বিষয়ক সম্পাদক পপি খাতুন, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব্বর বিশ্বাস, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ তামিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার নাফিজ হৃদয়, কার্যকরী সদস্য মেহেরীন জুঁই, রত্না খাতুন এবং কাজিন ফাতেমা পাখিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ  ও বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  সাংবাদিক হাফিজুর রহমান সভাপতি ও সাংবাদিক আতাউর রহমান সহ-সভাপতি নির্বাচিত, তালা উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে অভিনন্দন

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

জনপ্রিয় পোস্ট

বৃক্ষরোপণের মধ্য দিয়ে শিরাশুনি খাল খনন ও পাইপ স্থাপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

তালায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ১১:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬