Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠিত তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা তালায় বিশেষ অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি গ্রেপ্তার তালার শিক্ষা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালেকের চিরবিদায় তালায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ তালায় শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেক আর নেই সরুলিয়ার প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানার বিরুদ্ধে নিম্নমানের সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর সাতক্ষীরার পাটকেলঘাটায় শীর্ষ সন্ত্রাসী মাদক ও চুরি সিন্ডিকেটের মূলহোতা ছাত্রলীগ নেতা শুভ গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে শাহবাজ! তালায় বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার তালায় গোপন বিয়ের পর আরেক তরুণীকে বাড়িতে আনার অভিযোগ সেনাসদস্য তুহিনের বিরুদ্ধে; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীর

তালায় রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় তালা মেলাবাজারে আয়োজিত অনুষ্ঠানে দলটির নতুন জার্সি ও লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেজা ফুটবল একাদশের এমন উদ্যোগ এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রেজা ফুটবল একাদশের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শামীম খান। তিনি বলেন, রেজা ফুটবল একাদশ শুধু একটি ফুটবল দল নয়, বরং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজা ফুটবল একাদশের টিম ম্যানেজার আফজাল হোসেন, মীর মিল্টনসহ দলের কর্মকর্তা,  ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আগামী ৭ আগস্ট তালার বালিয়া দাহ ফুটবল মাঠে রেজা ফুটবল একাদশের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠিত

তালায় রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬