
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে স্মারক নং টিপিএসবি/কেন্দ্রীয়-কমিটি/১১/২০২৬-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান হয়েছেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম শহীদুল ইসলাম, খোসরুল আরুন নোমানী, আবু হামজা বাঁধন, মো. মিজানুর রহমান ও গোলাম রাব্বানী। মহাসচিব হয়েছেন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক মীর দিনার হোসেন।
যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা গালিব উজ্জ্বল, মুহাম্মদ জুবায়ের, শিহাব উদ্দিন রুবেল ও এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। কোষাধ্যক্ষ হয়েছেন আজিজা নাজনীন এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. ওয়ালিউল্লাহ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জল হোসেন প্রধান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাকিল হাসান, শেখ শাহানুর রহমান বেলাল, মো. সবুজ মিয়া ও ইনামুল হক ছোটন। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. তৌহিদ সরোয়ার।
গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস-এর সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি শামীম খান। নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা হয়েছেন নাহিদা আক্তার পপি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. জয়নুল ইসলাম।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নাসিম রেজা, মো. রুহুল আমিন, রতন দে, কাকন সরকার, মো. আকিবুজ্জামিন, মো. শফিকুল ইসলাম স্বাধীন, রুস্তম আলী শায়ের ও আবুল কালাম আজাদ সাইদ।
সংগঠন সূত্রে জানা গেছে, অনুমোদিত এ আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। পাশাপাশি অতি শিগগিরই রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত কমিটির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের শৃঙ্খলা রক্ষা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায় এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে নবগঠিত কমিটির সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
কমিটির অনুমোদনক্রমে স্বাক্ষর করেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মহাসচিব মীর দিনার হোসেন এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার।
ডেক্স রিপোর্ট 










