Dhaka ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন শামীম খান তালায় মৎস্য ঘের নিয়ে বিরোধ, আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল ও মাছ লুটের অভিযোগ নজরুলের ডুমুরিয়ায় দিন দুপুরে বন্দুকধারীদের গুলি, নিহত বিএনপি নেতার ছেলে তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মহিলাসহ ৩ জন কারাগারে  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সাতক্ষীরায় ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, সমালোচিত মামুন গ্রেফতার সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ১

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন শামীম খান

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৭:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়।

অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান হিসেবে সাতজন, মহাসচিব মীর দিনার হোসেন এবং যুগ্ম মহাসচিব হিসেবে পাঁচজন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটিতে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস-এর সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। অতি শিগগিরই রাজধানী ঢাকায় সারা দেশ থেকে সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায় এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে নবগঠিত কমিটির সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

কমিটির অনুমোদন দেন সংগঠনের মহাসচিব মীর দিনার হোসেন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সুমন সরদার।

শামীম খান গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন শামীম খান

আপডেটের সময়: ০৭:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬