Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন শামীম খান তালায় মৎস্য ঘের নিয়ে বিরোধ, আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল ও মাছ লুটের অভিযোগ নজরুলের ডুমুরিয়ায় দিন দুপুরে বন্দুকধারীদের গুলি, নিহত বিএনপি নেতার ছেলে

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়ায় অবস্থিত বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলায় প্রথম ও সাতক্ষীরা জেলায় দ্বিতীয় স্থান অর্জন এবং জাতীয় বিজ্ঞান মেলায় যোগদান সহ ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ধারাবাহিক ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ কলেজের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একসময় এই অজপাড়াগাঁয়ের মানুষদের আরও আলোকিত করার লক্ষ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আমি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলায় প্রথম, সাতক্ষীরা জেলায় দ্বিতীয় স্থান অর্জনসহ টানা ছয়বার শিক্ষার্থীদের এই সাফল্য আমার কলেজ প্রতিষ্ঠার স্বার্থকতা প্রমাণ করেছে। আমি আশা করি, ইনশাআল্লাহ এই কলেজ ভবিষ্যতেও তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।”
শিক্ষক-শিক্ষার্থীদের কলেজ জাতীয়করণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “একটি কলেজ জাতীয়করণের জন্য সরকার যে নিয়মকানুন ও শর্ত নির্ধারণ করে দিয়েছে, এই কলেজ সেগুলো পূরণে সক্ষমতা অর্জন করেছে। তাই সরকারের কাছে আমার প্রত্যাশা, সাতক্ষীরা জেলায় একটি কলেজ জাতীয়করণ করা হলে সেটি যেন বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় হয়। এ ব্যাপারে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।”
বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে মূল্যবান গাছের চারা তুলে দেন। পাশাপাশি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেগম খালেদা জিয়ার নামে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং অধ্যাপক রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইস উদ্দিন, কলেজের অধ্যক্ষ আজমল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাচ্চু, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন গাজী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় পোস্ট

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা

আপডেটের সময়: ০৭:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬