
আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর তালা সদর ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জোয়ার্দার ফারুক হোসেন।
ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লার পাশাপাশি বাজার এলাকায়ও ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
গণসংযোগকালে জোয়ার্দার ফারুক হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসাধারণের প্রত্যাশার কথা শুনছেন তিনি।
বাজার এলাকায় গণসংযোগের সময় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন ফারুক হোসেন। এ সময় স্থানীয়দের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করতে দেখা যায় তাকে।
জোয়ার্দার ফারুক হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব মনে করি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লা ও বাজারে মানুষের সঙ্গে দেখা করছি, তাদের কথা শুনছি এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কী ধরনের কাজ করা প্রয়োজন, সে বিষয়ে মতামত নিচ্ছি।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চান। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন জোয়ার্দার ফারুক হোসেন।
শামীম খান 













