Dhaka ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে এলাকাছাড়া মাদক ব্যবসায়ীরা চতুর্থ কন্যা সন্তানের বাবা হলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কেক কেটে এনামুল ইসলাম ইমনের জন্মদিন উদযাপন প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

তালাকে মডেল বাজারে গড়ে তোলার ঘোষণা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা বাজারকে আধুনিক মডেল বাজারে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে তালা ডাকবাংলার জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ এবং পুকুরপাড় এলাকার মার্কেট পুনরুদ্ধার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল ৫টায় তালা ডাকবাংলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা ডাকবাংলার দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা দূর করতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি পুকুরপাড় এলাকার মার্কেট উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে তালা বাজারকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল বাজারে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “পুকুরপাড়ের মার্কেট পুনরুদ্ধার ও আধুনিকায়ন করা গেলে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং বাজারের সামগ্রিক পরিবেশের উন্নয়ন ঘটবে।”
এ সময় তিনি তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে উন্নীত করার দীর্ঘদিনের দাবির কথাও উল্লেখ করেন। দায়িত্ব পালনকালে তালা-কলারোয়া সড়কের উন্নয়নসহ শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, মেহেদী হাসান, তালা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা বণিক সমিতির আহ্বায়ক নুরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, মীর মিল্টন, আছাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তিনি তালা ডাকবাংলা, বাজারের দুটি মার্কেট এবং পুকুরপাড় এলাকা ঘুরে দেখেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে এলাকাছাড়া মাদক ব্যবসায়ীরা

তালাকে মডেল বাজারে গড়ে তোলার ঘোষণা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

আপডেটের সময়: ১২:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬