Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা-সাতক্ষীরা রুটে নতুন করে বাস সার্ভিস চালুর উদ্যোগ তালায় ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা তালার খানপুর বিলে অবৈধ বালি উত্তোলন, চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আজিবুর, সাধারণ সম্পাদক পলাশ তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালায় ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা

  • ডেক্স রিপোর্ট :
  • আপডেটের সময়: ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৯ সময় দেখুন

একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের ঘটনায় নড়েচড়ে বসেছে তালা উপজেলা প্রশাসন।তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির এসব ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গেছাত্রীদের সংসারে না পাঠিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি ছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য অভিভাবকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, সাংবাদিক জহর হাসান সাগরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মধ্যে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়। বাকি দুইজনের নোটিশ প্রদানের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, নোটিশের পর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। পরে তাদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ছাত্রীদের বিদ্যালয়ে ফেরানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি জানার পর তাদের বাবা-মাকে ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত তারা যেন সংসারে ফিরে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও দায়িত্বশীলদের ছাত্রীদের বিষয়ে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় পোস্ট

তালা-সাতক্ষীরা রুটে নতুন করে বাস সার্ভিস চালুর উদ্যোগ

তালায় ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬