Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকারি ভূমি অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার ২ জন দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শনে ইউপি চেয়ারমম্যান তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা

তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি ও মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)”-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আপ্তাবউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদসহ স্থানীয় মৎস্যচাষী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল পোনা মাছ, মাছের খাদ্য, ফলজ চারা, সবজির বীজসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্যচাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে সরকারের এ বিশেষ প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তালা উপজেলার সুফলভোগীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে।
উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ জোগাবে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা মৎস্যচাষীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় পোস্ট

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান

তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

আপডেটের সময়: ০৬:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬