Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

দেবহাটায় অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১২:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৩৯০ সময় দেখুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক আব্দুর রশিদের ভাটার পাশে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ভাটার উত্তর-পশ্চিম কোণের একটি ফাঁকা স্থান থেকে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পড়ে থাকা দুটি বস্তা উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বস্তার মুখ খুলে ২৩৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মাদক জব্দ করে এসআই নকীব পান্নু দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

দেবহাটায় অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেটের সময়: ১২:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬