Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ ১০১ বছর বয়সে ইন্তেকাল করলেন সাবেক সেনাসদস্য আব্দুর রহিমের মা আমেনা বেগম কপিলমুনিতে অবাধ্যতার জের: নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা তালায় বাড়ির সামনের পুকুরে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১৮ সময় দেখুন

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারায় তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : নিউজ ২৪

শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

আপডেটের সময়: ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬