
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজরাকাটী ও কাঠবুনিয়া অবস্থিত নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক ভবনটির কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে চেয়ারম্যান নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে ভবনের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। একই সঙ্গে নতুন ভবনের অবকাঠামো ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি গাজী সেলিম হোসেন, সহ-সভাপতি সেকেন্দার আবু জাফর বাবু এবং কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (CHCP) সপ্না সিংহ।
এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তি
পরিদর্শন শেষে চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, নতুন ভবনটি নির্মাণ হলে এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও উন্নত হবে। তাই নির্মাণকাজে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জহর হাসান সাগর 
















