
সাতক্ষীরার তালা উপজেলার সাবেক সেনাসদস্য আব্দুর রহিমের মা আমেনা বেগম (১০১) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্বামী শওকত আলী মোড়ল। মৃত্যুকালে তিনি ৯ ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা আমেনা বেগমকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্খীরা।
শামীম খান 








