Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ তালায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে তালায় বিক্ষোভ ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার বিনেরপোতায় যৌথ বাহিনীর অভিযানে ৮৫০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ, ট্রাকচাপায় ধ্বংস; পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা আঠারোমাইল–পাইকগাছা সড়কে দুর্ঘটনা রোধে প্রশাসনের জরুরি পদক্ষেপ ও স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে তালায় মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান তালা উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৪২ সময় দেখুন

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন

বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারায় তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।

সূত্র : নিউজ ২৪

জনপ্রিয় পোস্ট

নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

আপডেটের সময়: ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬