Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাস উল্টে খাদে, পথচারী নিহত, আহত ২০-২৫ তালায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে নেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! পর্ব -১ ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ ডা: মো. মোকলেছুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর দাবি সংশ্লিষ্টদের তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাস উল্টে খাদে, পথচারী নিহত, আহত ২০-২৫

  • শামীম খান
  • আপডেটের সময়: ০১:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে নেতাকর্মীদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন এ ঘটনায় বাসের ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার চারাবটতলায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল খালেক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আপ্তাব মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাসটি চারাবটতলা এলাকায় পৌঁছালে পথচারীকে চাপা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ সময় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাস উল্টে খাদে, পথচারী নিহত, আহত ২০-২৫

আপডেটের সময়: ০১:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬