Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন শামীম খান তালায় মৎস্য ঘের নিয়ে বিরোধ, আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল ও মাছ লুটের অভিযোগ নজরুলের ডুমুরিয়ায় দিন দুপুরে বন্দুকধারীদের গুলি, নিহত বিএনপি নেতার ছেলে তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী ও কুপোট এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অভিযানের সময় নদীর মধ্যে একটি বোট দেখা গেলেও অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বোটের মালিকসহ কর্মচারীরা অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা বা নৌকাটি জব্দ কর সম্ভব হয়নি ।পরবর্তীতে নদীর পাড়ের বালুর আড়তে অভিযান চালানো হয়।

তবে সেখানেও কাউকে পাওয়া যায়নি। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। পরে অভিযানটি শেষ করা হয়।এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান জানান, “অবৈধ বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যারা এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও উপকূলীয় অঞ্চল রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান

আপডেটের সময়: ১১:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬