Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু তালায় মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৬ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে সাতক্ষীরায় ঘুষ ছাড়া সেবা মিলত না নায়েব শর্মিষ্টার অফিসে দেখাতেন উদ্ধর্তন কতৃপক্ষের দাপট! তালায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত! তালায় রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠিত তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা তালায় বিশেষ অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি গ্রেপ্তার তালার শিক্ষা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালেকের চিরবিদায় তালায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

  • শামীম খান
  • আপডেটের সময়: ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩৪৯ সময় দেখুন

Oplus_16908288

কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালা উপজেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ, মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে কার্যকর সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদেরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল এবং কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সাতক্ষীরা। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম বিল্লাহ, এছাড়া তালা থানার অফিসার ইনচার্জ( তদন্ত) সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তালা। তিনি PARTNER প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে ফিল্ড স্কুলের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), তালা।এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবি আমির ডাক্তার মাহমুদুল হক উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান । সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান। এছাড়া কংগ্রেসে বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতিও প্রদান করা হয়।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬