Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন শামীম খান তালায় মৎস্য ঘের নিয়ে বিরোধ, আব্দুস সাত্তারের বিরুদ্ধে জমি দখল ও মাছ লুটের অভিযোগ নজরুলের ডুমুরিয়ায় দিন দুপুরে বন্দুকধারীদের গুলি, নিহত বিএনপি নেতার ছেলে তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে তালা জনতা ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব এস কে ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, আসাদ ও জাকির, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী, সদস্যসচিব কামরুল, খলিলনগর যুবদলের আহ্বায়ক করিম, ইসলামকাটি যুবদলের আহ্বায়ক মমীন, তেঁতুলিয়া যুবদলের আহ্বায়ক সবুজ ও সদস্যসচিব ওলি, জালালপুর যুবদলের সদস্যসচিব আল আমিন, মাগুরা যুবদলের আহ্বায়ক শাহিন ও সদস্যসচিব শরজিৎ সরকার, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি রিপন মোড়ল, জি এম ফারুক, লাভলু, জাহাঙ্গীর, এম এম রিপন, আব্রাহাম রাসেল এবং জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনা এলাকার শান্তিপূর্ণ পরিবেশের জন্য উদ্বেগজনক। অতীতে রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সংগঠন দুটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, তালার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রতিবাদ জানিয়ে এলাকার শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

আপডেটের সময়: ১০:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬