Dhaka ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শনে ইউপি চেয়ারমম্যান তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা তালায় অসুস্থ গৃহবধূ ধর্ষন মামলায় কাশিমনগরের অনুপম ও শিপ্রা বিশ্বাস নামে দুজন গ্রেফতার  তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ  তালায় এক রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি!

জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • জহর হাসান সাগর
  • আপডেটের সময়: ০৬:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৮০ সময় দেখুন

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” আখ্যায়িত করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখা এবং ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা- ও বিভিন্ন সংগঠনের এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের বিরুদ্ধে অবমাননাকর কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। বক্তব্য রাখেন মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মাওলানা শাহাদাত হোসেন এবং আফজাল হোসেন।
সমাবেশ পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী তাওহী।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তাই জেলার জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য তারা মেনে নেবেন না।
সমাবেশ শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তার দাবি, বক্তব্যের মূল বার্তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সাতক্ষীরাকে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে গড়ে তোলা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েই তিনি কথা বলেছেন।

জনপ্রিয় পোস্ট

দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আপডেটের সময়: ০৬:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬