Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ বৃক্ষরোপণের মধ্য দিয়ে শিরাশুনি খাল খনন ও পাইপ স্থাপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব তালায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ সাংবাদিক হাফিজুর রহমান সভাপতি ও সাংবাদিক আতাউর রহমান সহ-সভাপতি নির্বাচিত, তালা উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে অভিনন্দন তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত তালা উপজেলা বিআরডিবি পরিদর্শক নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এবার বিলাসবহুল বাড়ি নিয়েও আলোচনা (পর্ব–২) খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় জামায়াতের লিফলেট বিতরণ তালা উপজেলা বিআরডিবি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ (পর্ব-১) সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • জহর হাসান সাগর
  • আপডেটের সময়: ০৬:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪১ সময় দেখুন

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” আখ্যায়িত করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখা এবং ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা- ও বিভিন্ন সংগঠনের এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের বিরুদ্ধে অবমাননাকর কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। বক্তব্য রাখেন মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মাওলানা শাহাদাত হোসেন এবং আফজাল হোসেন।
সমাবেশ পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী তাওহী।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তাই জেলার জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য তারা মেনে নেবেন না।
সমাবেশ শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  তালায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ

এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তার দাবি, বক্তব্যের মূল বার্তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সাতক্ষীরাকে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে গড়ে তোলা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েই তিনি কথা বলেছেন।

আরও পড়ুনঃ  তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ
জনপ্রিয় পোস্ট

জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আপডেটের সময়: ০৬:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” আখ্যায়িত করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখা এবং ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা- ও বিভিন্ন সংগঠনের এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের বিরুদ্ধে অবমাননাকর কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। বক্তব্য রাখেন মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মাওলানা শাহাদাত হোসেন এবং আফজাল হোসেন।
সমাবেশ পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী তাওহী।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তাই জেলার জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য তারা মেনে নেবেন না।
সমাবেশ শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  তালায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ

এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তার দাবি, বক্তব্যের মূল বার্তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সাতক্ষীরাকে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে গড়ে তোলা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েই তিনি কথা বলেছেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক হাফিজুর রহমান সভাপতি ও সাংবাদিক আতাউর রহমান সহ-সভাপতি নির্বাচিত, তালা উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে অভিনন্দন