Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল ‘তাইওয়ান ট্রাভেলগ’, ইতিহাস গড়ল মান্দারিন ভাষার উপন্যাস ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি ওমানে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু, লালানগরে শোকের মাতম প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে জামিনে বেরিয়ে ফের সক্রিয় তালিকাভুক্ত সন্ত্রাসী ‘মাদক সাঈদ’

জামিনে বেরিয়েই রাজধানীর আদাবর এলাকায় ফের চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদ ওরফে ‘মাদক সাঈদ’—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা না দিলে বিভিন্ন কারখানা, গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে চাপাতি নিয়ে হামলা চালাচ্ছে সে ও তার সহযোগীরা।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সাঈদের নেতৃত্বে একটি গ্যাং আদাবরের শেখেরটেক এলাকায় একাধিক প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে রিকশা গ্যারেজ ও একটি এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ  ​তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, তিনটি মোটরসাইকেলে করে ৮–৯ জনের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে চাপাতি হাতে চাঁদা দাবি ও ভাঙচুর চালায়। পরে গ্যারেজ ও আশপাশের বিভিন্ন স্থাপনায়ও হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, কয়েক জেলায় সতর্ক সংকেত

পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে ‘মাদক সাঈদ’সহ গ্যাংয়ের অন্তত ৮ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের নামও প্রকাশ পেয়েছে, যারা সরাসরি হামলায় অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভেতরে শিশু রামিসাকে হত্যা, বাইরে দরজায় নক করছিলেন মা

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, সাঈদ গ্যাংয়ের তৎপরতা রুখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রাজধানীতে জামিনে বেরিয়ে ফের সক্রিয় তালিকাভুক্ত সন্ত্রাসী ‘মাদক সাঈদ’

আপডেটের সময়: ০১:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

জামিনে বেরিয়েই রাজধানীর আদাবর এলাকায় ফের চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদ ওরফে ‘মাদক সাঈদ’—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা না দিলে বিভিন্ন কারখানা, গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে চাপাতি নিয়ে হামলা চালাচ্ছে সে ও তার সহযোগীরা।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সাঈদের নেতৃত্বে একটি গ্যাং আদাবরের শেখেরটেক এলাকায় একাধিক প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে রিকশা গ্যারেজ ও একটি এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ  পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, তিনটি মোটরসাইকেলে করে ৮–৯ জনের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে চাপাতি হাতে চাঁদা দাবি ও ভাঙচুর চালায়। পরে গ্যারেজ ও আশপাশের বিভিন্ন স্থাপনায়ও হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে ‘মাদক সাঈদ’সহ গ্যাংয়ের অন্তত ৮ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের নামও প্রকাশ পেয়েছে, যারা সরাসরি হামলায় অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল ‘তাইওয়ান ট্রাভেলগ’, ইতিহাস গড়ল মান্দারিন ভাষার উপন্যাস