Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ থাকলেও নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? (পর্ব–১) তালার আগোলঝাড়া গ্রামে ইয়াবাসহ যুবক আটক বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে, নাকি কাজের মান নিশ্চিত করা হবে? তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু ফারুক হোসেন জোয়ার্দ্দার পাটকেলঘাটায় লোকনাথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় সন্তান জন্ম দিয়ে মায়ের মৃত্যু তালাকে মডেল বাজারে গড়ে তোলার ঘোষণা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল

ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৪:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৬১ সময় দেখুন

খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মোড়লপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধূ লিমা (১৯) বর্তমানে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরশনগর গ্রামের মোড়লপাড়ার বাসিন্দা ওজিয়ার মোড়লের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে লিমার বিবাহ হয়। পারিবারিক বিরোধের জেরে স্বামী খাইরুল ইসলাম তার স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, প্রথমে লিমার হাত-পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তাকে বেধড়ক মারধর করা হয় এবং বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে শরীরের কাটা ও ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে আরও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লিমার শাশুড়ি মাফুজা বেগম বলেন, “আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে রুমের ভেতরে তার স্ত্রীকে মারধর করেছে। দরজা বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি এবং তাকে রক্ষা করারও সুযোগ পাইনি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত খাইরুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে, নাকি কাজের মান নিশ্চিত করা হবে?
জনপ্রিয় পোস্ট

ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ

ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ

আপডেটের সময়: ০৪:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬