Dhaka ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার ২ জন দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শনে ইউপি চেয়ারমম্যান তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা তালায় অসুস্থ গৃহবধূ ধর্ষন মামলায় কাশিমনগরের অনুপম ও শিপ্রা বিশ্বাস নামে দুজন গ্রেফতার  তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ 

তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার (২০ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাসের নিরাপদ ব্যবহার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজীরা খাতুন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক, ধামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কালাম হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি গ্রহণ, উপজেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বাজারজাতকরণ এবং এলপিজি গ্যাসের নিরাপদ ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, অনলাইন জুয়া, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একইসঙ্গে চামড়া ব্যবসায় কোনো ধরনের অনিয়ম রোধ এবং এলপিজি গ্যাস ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার ২ জন

তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬