Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ ১০১ বছর বয়সে ইন্তেকাল করলেন সাবেক সেনাসদস্য আব্দুর রহিমের মা আমেনা বেগম কপিলমুনিতে অবাধ্যতার জের: নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা তালায় বাড়ির সামনের পুকুরে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাকরি দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: তালার আলোচিত শিক্ষক দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৩০ সময় দেখুন

সাতক্ষীরার তালায় ব্যবসায়ীর মোটরসাইকেল আত্মসাৎ, বণিক সমিতির নেতাদের ওপর সশস্ত্র হামলা এবং বহিরাগত সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তালা বাজার বণিক সমিতি।

মঙ্গলবার তালা বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ (সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক-২০২৩) মো. আব্দুল্লাহ আল মামুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহপুর এলাকার বাসিন্দা মো. সাগর তাঁর মোটরসাইকেল মেরামতের জন্য ফাহিম নামে এক গ্যারেজ মালিকের কাছে রাখেন। দীর্ঘদিন পার্টস আনার কথা বলে সময়ক্ষেপণের পর ফাহিম মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে দাবি করেন। পরে অনুসন্ধানে জানা যায়, মোটরসাইকেলটি ভাঙারি হিসেবে বিক্রি করা হয়েছে। এ অভিযোগের পর বণিক সমিতি বিষয়টি নিয়ে একাধিকবার সালিসের উদ্যোগ নিলেও অভিযুক্ত ফাহিম উপস্থিত হননি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৯ জুলাই বিষয়টি নিয়ে ফাহিমের গ্যারেজে গেলে একপর্যায়ে বহিরাগত কয়েকজন যুবক সেখানে এসে বণিক সমিতির নেতাদের ভয়ভীতি দেখান। এ সময় নিজেকে ‘গ্রেনেড বাবু’ পরিচয় দেওয়া এক ব্যক্তি অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দেন এবং ফাহিমের হামলায় মামুন হাওলাদার নামে একজন আহত হন।
বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ফাহিমকে আটক এবং ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করে। একই সঙ্গে প্রশাসনের তদন্তে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বণিক সমিতির পক্ষ থেকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, প্রকৃত পরিকল্পনাকারীদের শনাক্ত এবং তালা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার

তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ১১:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬