Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার

তালায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাঝিয়াড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০১:২৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩১০ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া বাজারে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) মাঝিয়াড়া বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হালিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, প্রভাষক আজিজুর রহমান, ইউনিয়ন জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, তালা প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সাংবাদিক লতিফুর রহমান লিটু, শাহপুর মসজিদের পেশ ইমাম সাইফুল্লাহ বিন আজাদি, মাঝিয়াড়া বণিক সমিতির সভাপতি শেখ মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
সভায় বক্তারা দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান। তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। শেষে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

তালায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাঝিয়াড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

আপডেটের সময়: ০১:২৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬