Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নানা প্রকল্প চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ উপলক্ষে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই নতুন ফায়ার স্টেশন নির্মাণ, পুরোনো স্টেশন পুনর্নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সেবা আরও দ্রুত ও কার্যকর করতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে নতুন পদ সৃজনের প্রস্তাব অনুমোদন হয়েছে, যা বাস্তবায়িত হলে নৌ-দুর্ঘটনা মোকাবিলা আরও কার্যকর হবে।

ফায়ার সার্ভিসের জন্য আলাদা প্রশিক্ষণ একাডেমি স্থাপন, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং আবাসন সংকট নিরসনের প্রকল্পও চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্প্রতি অনলাইনভিত্তিক ‘ই-ফায়ার লাইসেন্স’ ব্যবস্থা চালু করা হয়েছে। ভবিষ্যতে বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা ও ভাতা বৃদ্ধির বিষয়ও বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে ২৩৪ জন সদস্যের অংশগ্রহণে পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয় এবং ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নানা প্রকল্প চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০১:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬