Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার

ফেনীতে ‘ঝটিকা মিছিল’ থেকে ছাত্রলীগের ৩ কর্মী আটক

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ফেনী পৌর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ভোরে ফেনী শহরের মাস্টারপাড়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

আটকরা হলেন দাগনভূঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম জানিয়েছেন, মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে বলে জানান তিনি।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

ফেনীতে ‘ঝটিকা মিছিল’ থেকে ছাত্রলীগের ৩ কর্মী আটক

আপডেটের সময়: ০১:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬