Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, কয়েক জেলায় সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড় ও বজ্রবৃষ্টির ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো—
রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল।

এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে আসতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এছাড়া আগের রাতের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ের অস্থির আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে নদীপথ ও খোলা জায়গায় চলাচলে সতর্ক থাকা জরুরি।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, কয়েক জেলায় সতর্ক সংকেত

আপডেটের সময়: ০১:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬