Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল ‘তাইওয়ান ট্রাভেলগ’, ইতিহাস গড়ল মান্দারিন ভাষার উপন্যাস

মান্দারিন ভাষায় লেখা উপন্যাস ‘তাইওয়ান ট্রাভেলগ’–এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৬ জিতেছেন লেখক Yang Shuang-zi এবং অনুবাদক Lin King। এই প্রথমবার মান্দারিন ভাষার কোনো উপন্যাস এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করল, যা সাহিত্যজগতে নতুন ইতিহাস হিসেবে দেখা হচ্ছে।

লন্ডনের টেট মডার্নে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক সমানভাবে ভাগ করে নেবেন।

উপন্যাসটি দুই নারীর সম্পর্ক, ভাষা, প্রেম, ইতিহাস ও ক্ষমতার জটিল সমীকরণ নিয়ে রচিত। গল্পের প্রেক্ষাপট ১৯৩৮ সালের জাপানি ঔপনিবেশিক শাসনাধীন তাইওয়ান। এতে জাপানি তরুণী লেখক এবং তার তাইওয়ানি দোভাষীর সম্পর্ক ধীরে ধীরে এক আবেগঘন ও দ্বিধাময় প্রেমের গল্পে রূপ নেয়।

বিচারকদের মতে, উপন্যাসটি একই সঙ্গে একটি প্রেমের গল্প এবং পোস্টকলোনিয়াল ইতিহাসের গভীর বিশ্লেষণ। ভাষা ও ক্ষমতার সম্পর্ক নিয়ে এর সূক্ষ্ম উপস্থাপন বইটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য করেছে।

লেখক ইয়াং শুয়াং-জি বলেন, তিনি ঔপনিবেশিক ইতিহাসের জটিল অনুভূতি—ক্ষোভ, নস্টালজিয়া ও দ্বিধা—এসবকে সমকালীন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করেছেন।

অনুবাদক লিন কিং বলেন, উপনিবেশের ইতিহাস থাকলেও তাইওয়ানের মানুষের জীবন, হাসি, প্রেম ও সংস্কৃতি ছিল—এটিই উপন্যাসটির সবচেয়ে মানবিক দিক।

‘তাইওয়ান ট্রাভেলগ’ ইতিমধ্যেই বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হচ্ছে, যা এটিকে সমসাময়িক বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল ‘তাইওয়ান ট্রাভেলগ’, ইতিহাস গড়ল মান্দারিন ভাষার উপন্যাস

আপডেটের সময়: ০১:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬