Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কার্ড থাকলেও মিলছে না চাল শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তালায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক ইস্টম কুমার দাশ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • জহর হাসান সাগর
  • আপডেটের সময়: ০১:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৬৯ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার (২৪ মে) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান।
কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম (সিএসও হাব) সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি,সেলিম হায়দার, তালা প্রেসক্লাব সাধারণ, ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।
কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ রুটে নতুন দুইটি ট্রেন চালুর উদ্যোগ
জনপ্রিয় পোস্ট

তালার সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কার্ড থাকলেও মিলছে না চাল

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেটের সময়: ০১:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার (২৪ মে) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান।
কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম (সিএসও হাব) সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি,সেলিম হায়দার, তালা প্রেসক্লাব সাধারণ, ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।
কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা