Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার

ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৪:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১২৮৩ সময় দেখুন

খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মোড়লপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধূ লিমা (১৯) বর্তমানে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরশনগর গ্রামের মোড়লপাড়ার বাসিন্দা ওজিয়ার মোড়লের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে লিমার বিবাহ হয়। পারিবারিক বিরোধের জেরে স্বামী খাইরুল ইসলাম তার স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, প্রথমে লিমার হাত-পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তাকে বেধড়ক মারধর করা হয় এবং বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে শরীরের কাটা ও ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে আরও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লিমার শাশুড়ি মাফুজা বেগম বলেন, “আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে রুমের ভেতরে তার স্ত্রীকে মারধর করেছে। দরজা বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি এবং তাকে রক্ষা করারও সুযোগ পাইনি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত খাইরুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ

আপডেটের সময়: ০৪:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬