Dhaka ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা তালায় অসুস্থ গৃহবধূ ধর্ষন মামলায় কাশিমনগরের অনুপম ও শিপ্রা বিশ্বাস নামে দুজন গ্রেফতার  তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ  তালায় এক রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি! সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৭:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৬ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত নিজস্ব ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে তালা পুরাতন সিনেমা হলের পাশে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত প্রেসক্লাবের নবনির্মিত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম, সহ-সাধারণ সম্পাদক মীর মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এইচ এম এনামুল হক এবং আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন মহিবুল্লাহ মহিব, শেখ মনিরুজ্জামান, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মোখলেছুর রহমান, মোঃ আলমগীর হোসেন, আজম হোসেন, জোহর হোসেন সাগর, আরিফুল ইসলাম, জমির উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, তালা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। নবনির্মিত এ ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও কার্যক্রম আরও গতিশীল হবে।
তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে প্রেসক্লাবের সাংবাদিকরা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।

জনপ্রিয় পোস্ট

তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত

তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬