Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ তালায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে তালায় বিক্ষোভ ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার বিনেরপোতায় যৌথ বাহিনীর অভিযানে ৮৫০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ, ট্রাকচাপায় ধ্বংস; পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা আঠারোমাইল–পাইকগাছা সড়কে দুর্ঘটনা রোধে প্রশাসনের জরুরি পদক্ষেপ ও স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে তালায় মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড

Oplus_16908288

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, ওই স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে দেখতে গিয়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়। সূত্রে আরও জানা গেছে, রুটিটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীটির কোনো শারীরিক ক্ষতি হয়নি। বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

অপরদিকে ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

এবিষয়ে জানতে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের নাম্বারে যোগাযোগ করে নাম্বারটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড

আপডেটের সময়: ০৫:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬