Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা তালায় অসুস্থ গৃহবধূ ধর্ষন মামলায় কাশিমনগরের অনুপম ও শিপ্রা বিশ্বাস নামে দুজন গ্রেফতার  তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ  তালায় এক রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি! সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু তালায় মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৬ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে

এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা

  • শামীম খান
  • আপডেটের সময়: ০২:২৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৩ সময় দেখুন

যশোরের মণিরামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে প্রথম স্থান অর্জন করেছে তানজিম আহম্মেদ তাহা। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে সে পেয়েছে ১ হাজার ১৯৫ নম্বর। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের সৃষ্টি হয়েছে।

তানজিম আহম্মেদ তাহা মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার অসাধারণ ফলাফলে কেশবপুর উপজেলার শানতলা গ্রামের মানুষের মধ্যেও আনন্দের জোয়ার বইছে। কেশবপুরের এই কৃতি সন্তান মণিরামপুর উপজেলায় প্রথম স্থান অর্জন করে নিজ পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করেছে।
তানজিমের বাবা জি এম আব্দুর রাজ্জাক কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা মোছাঃ তানজিলা পারভীন মনোহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
তানজিমের পৈতৃক বাড়ি যশোরের কেশবপুর উপজেলার ৮ নম্বর সুফলাকাটিয়া ইউনিয়নের শানতলা গ্রামে। শিক্ষক দম্পতির সন্তান তানজিম ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী।
মণিরামপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করায় তানজিমকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন।

জনপ্রিয় পোস্ট

এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা

এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা

আপডেটের সময়: ০২:২৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬