Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার
পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৩:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৬৮৬ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার হরিরনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলী হোসেন (১৮) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পিতা মোঃ মহিউদ্দিন গাজী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হরিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বাড়ি ফেরার পথে আলী হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে মুড়োগাছা গ্রামের জনি (১৯), পিতা- হিদা খাঁ, সোহাগ (১৮), পিতা- আমানউল্লাহ এবং খালিদ, পিতা- জাকিরসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়।

হামলাকারীরা ধারালো দা, হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আলী হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবার জানায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

আপডেটের সময়: ০৩:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬