Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার

প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনসার-ভিডিপির সদস্যরা নিরাপদ ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাহস ও নিষ্ঠা দেশের উন্নয়ন অগ্রযাত্রার শক্তি হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত এই বাহিনী গ্রামীণ নিরাপত্তা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, বৃক্ষরোপণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মতো কার্যক্রমে আনসার-ভিডিপির নেটওয়ার্ক আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এতে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় বড় ধরনের অগ্রগতি আসবে।

তিনি বলেন, যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে। এই উদ্যোগ ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর অর্থনীতি গঠনে সহায়ক হবে।

সবশেষে প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশের উন্নয়ন ও নিরাপত্তায় তাদের ভূমিকার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

Tag :

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩

প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০১:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬