Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার তালার আগোলঝাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

  • শামীম খান
  • আপডেটের সময়: ০১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৬৪ সময় দেখুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (২২ মে ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অপরদিকে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এর ১৪ আরবি এলাকা থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি এলাকা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
সবমিলিয়ে অভিযানে মোট ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড়

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

আপডেটের সময়: ০১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬