Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাঝিয়াড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত! তালার মির্জাপুরে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, অভিযুক্ত মোনতাজ সরদার! তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অন্তত ১০টি মাইন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম CBS News। স্পর্শকাতর গোয়েন্দা তথ্য হওয়ায় কর্মকর্তাদের নাম প্রকাশ না করে এই তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে মার্চ মাসে একই প্রণালিতে প্রায় এক ডজন মাইন থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলে জানায় মার্কিন গোয়েন্দা মূল্যায়ন। তখন দাবি করা হয়, সেখানে ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের নৌ-মাইন ব্যবহার করতে পারে।

আরও পড়ুনঃ  তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, এসব মাইনের মধ্যে নোঙরযুক্ত ও সমুদ্রতলে স্থাপনযোগ্য—দুই ধরনের মাইন থাকার সম্ভাবনা রয়েছে, যা চৌম্বক ও শব্দ সেন্সরের মাধ্যমে জাহাজ শনাক্ত করতে সক্ষম। তবে সাম্প্রতিক সময়ে শনাক্ত হওয়া মাইনের ধরন সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  তালায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাঝিয়াড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে ওই এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প ও নিরাপদ নৌপথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মার্কিন নৌবাহিনী কয়েক সপ্তাহ ধরে মাইন অপসারণ কার্যক্রম চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটনের দাবি, গত ২৩ এপ্রিল নতুন করে মাইন স্থাপন করা হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি ব্যবহারকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির মাধ্যমে বৈশ্বিক তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে, যার প্রভাব ইতোমধ্যেই জ্বালানির দামে দেখা যাচ্ছে।

Tag :

তালায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাঝিয়াড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা

আপডেটের সময়: ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬