Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা ৯ নম্বর সিটি ক্লাবকে ফুটবল উপহার দিলেন মহিবুল্লাহ মহিব হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকারি ভূমি অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার ২ জন দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শনে ইউপি চেয়ারমম্যান তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস।

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, তালা।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং সঞ্চালনা করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমদাদুল হক, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুর রহমান এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়া তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সাংবাদিক গাজী জাহিদুল ইসলাম, মীর মিল্টনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা তালা উপজেলার জলাবদ্ধতা, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, বাজারের ড্রেনেজ ব্যবস্থা, জমি-সংক্রান্ত জটিলতা, অবৈধ স্থাপনা এবং ডিসিআর জমির সুষ্ঠু ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সচেতনতা সৃষ্টি ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

জনপ্রিয় পোস্ট

তালা ৯ নম্বর সিটি ক্লাবকে ফুটবল উপহার দিলেন মহিবুল্লাহ মহিব

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬