Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা! রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

তালা উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তালা উপজেলার ইসলামকাটির গোপালপুর স্টেডিয়াম ও পার্ক পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবু মুনাল কান্তি রায়।

পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবু মুনাল কান্তি রায়। সঙ্গে সঙ্গে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তাঁকে নিজ গাড়িতে করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি তাঁর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন।
খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপির সাবেক জেলা সদস্য আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা,  তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
পরে মুঠোফোনে যোগাযোগের পর বাবু মুনাল কান্তি রায়ের স্ত্রী ও পুত্রও হাসপাতালে পৌঁছান।
দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন।

চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা!

তালা উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আপডেটের সময়: ০১:১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬