Dhaka ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল ‘তাইওয়ান ট্রাভেলগ’, ইতিহাস গড়ল মান্দারিন ভাষার উপন্যাস ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি ওমানে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু, লালানগরে শোকের মাতম প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর
পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৩:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ২৩৫ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার হরিরনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলী হোসেন (১৮) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পিতা মোঃ মহিউদ্দিন গাজী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হরিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বাড়ি ফেরার পথে আলী হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে মুড়োগাছা গ্রামের জনি (১৯), পিতা- হিদা খাঁ, সোহাগ (১৮), পিতা- আমানউল্লাহ এবং খালিদ, পিতা- জাকিরসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়।

আরও পড়ুনঃ  শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

হামলাকারীরা ধারালো দা, হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আলী হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ  রাজধানীতে জামিনে বেরিয়ে ফের সক্রিয় তালিকাভুক্ত সন্ত্রাসী ‘মাদক সাঈদ’

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

আহতের পরিবার জানায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

জনপ্রিয় পোস্ট

তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ

আপডেটের সময়: ০৩:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার হরিরনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলী হোসেন (১৮) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পিতা মোঃ মহিউদ্দিন গাজী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হরিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বাড়ি ফেরার পথে আলী হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে মুড়োগাছা গ্রামের জনি (১৯), পিতা- হিদা খাঁ, সোহাগ (১৮), পিতা- আমানউল্লাহ এবং খালিদ, পিতা- জাকিরসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়।

আরও পড়ুনঃ  ওমানে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু, লালানগরে শোকের মাতম