Dhaka ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার ২ জন দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শনে ইউপি চেয়ারমম্যান তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত এসএসসিতে ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৫ পেয়ে মণিরামপুরে প্রথম তানজিম আহমদ তাহা আজ থেকে চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা তালায় অসুস্থ গৃহবধূ ধর্ষন মামলায় কাশিমনগরের অনুপম ও শিপ্রা বিশ্বাস নামে দুজন গ্রেফতার  তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ 

শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শ্রেণিকক্ষে অনৈতিক ও অসামাজিক আচরণের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২১ ব্যাচের উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের ২১ ব্যাচের স্নেহা সাহা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

আইন বিভাগের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শিক্ষার পরিবেশ রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নজরদারি আরও জোরদার করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার ২ জন

শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেটের সময়: ০১:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬