Dhaka ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড তালা সদর ইউনিয়ন নির্বাচন সামনে রেখে আটারই দাশপাড়ায় ফারুক জোয়ার্দারের জনসংযোগ তালায় ১২ পিস ইয়াবাসহ মিলন গ্রেফতার, ‘মূলহোতা’কে গ্রেফতারের দাবি এলাকাবাসীর তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের প্রতিবাদ সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোলের আ/প/ত্তি/কর ভিডিও ভা/ইরাল। তালা-সাতক্ষীরা রুটে নতুন করে বাস সার্ভিস চালুর উদ্যোগ তালায় ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা তালার খানপুর বিলে অবৈধ বালি উত্তোলন, চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড

  • শামীম খান
  • আপডেটের সময়: ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫১ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর একটি দল তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়।

পরে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অভিযানে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৬ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতে নকল ও ভেজাল পণ্যের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড

তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেটের সময়: ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬