Dhaka ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক ইস্টম কুমার দাশ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় আইন-শৃঙ্খলা, ঈদ প্রস্তুতি, সমন্বয়, চামড়া বাজারজাতকরণ ও এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, তালা থানায় লিখিত অভিযোগ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তের দাবি, উদ্বেগে মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল ‘তাইওয়ান ট্রাভেলগ’, ইতিহাস গড়ল মান্দারিন ভাষার উপন্যাস ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

  • শামীম খান
  • আপডেটের সময়: ০১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৪ সময় দেখুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (২২ মে ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অপরদিকে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এর ১৪ আরবি এলাকা থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি এলাকা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
সবমিলিয়ে অভিযানে মোট ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ওমানে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু, লালানগরে শোকের মাতম
জনপ্রিয় পোস্ট

তালায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক ইস্টম কুমার দাশ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

আপডেটের সময়: ০১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (২২ মে ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অপরদিকে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এর ১৪ আরবি এলাকা থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি এলাকা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
সবমিলিয়ে অভিযানে মোট ১৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ​তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত