Dhaka ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি আরবে নেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! পর্ব -১ ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ ডা: মো. মোকলেছুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর দাবি সংশ্লিষ্টদের তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা ডুমুরিয়ার ১৮ মাইলে ইমাদ পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল, নিহত ২ সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম

ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭৯ সময় দেখুন

ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ

খুলনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া এক যুবককে নিজের ভাতিজা হিসেবে প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

গত রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য লিখেছেন, আপনাদের দোয়া ও সমর্থনে আমি ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, খুলনায় এক যুবক নারীর সঙ্গে আটক হয়েছেন। ওই যুবককে আমার ভাতিজা হিসেবে প্রচার করে আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি সচেতন দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত যুবক আমার ভাতিজা নন। তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অপরিচিত এক তরুণীর প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে মোনতাসিম বিল্লাহ (২১) ও এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, আটক মোনতাসিম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম ফারুকের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক দুজনকে সোমবার (২৬ অক্টোবর) আদালতে পাঠানোর কথা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তরুণীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে নেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! পর্ব -১

ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ

আপডেটের সময়: ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬