Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে

Oplus_16908288

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৭২ বছর বয়সী বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলে, এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বৃদ্ধা শ্যামনগর থানায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার কলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা বেগম (৭২)কে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলার বাদী আনোয়ারা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার বড় ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণা বিভিন্ন বিষয় নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শুক্রবার রাতে পারিবারিক একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মনিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার মুখে সজোরে লাথি মারেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের সুযোগ নিয়ে তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। শুক্রবারের ঘটনার পর পরিবারের সদস্যরা আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে শুক্রবার রাতেই তিনি শ্যামনগর থানায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মনিরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আইনের চোখে সবাই সমান। অভিযুক্তের সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান

সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে

আপডেটের সময়: ০২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬